1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কালিয়াকৈরে অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কালিয়াকৈরে অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ, মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পর আটক

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালিয়াকৈরে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক শান্ত পালকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, সফিপুরের একটি ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে কয়েক দফা ধর্ষণ করা হয়। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। পরে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

নিহতের পরিবারের দাবি, ওই বাসায় কয়েক দফা ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, তরুণীর মৃত্যুর বিষয়টি শান্ত পাল মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের জানান। এরপর ওই রাতেই তরুণীর মরদেহ নিয়ে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে স্বজনদের সন্দেহ হলে তারা শান্ত পালকে আটক করেন।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মারধর করে ভালুকা থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি কালিয়াকৈর থানাকে জানানো হলে সেখানকার পুলিশ শান্ত পালকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। গ্রেফতার শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঘটনার পরদিন সোমবার নিহতের বাবা মনি বনিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। ওই মামলায় শান্ত পালকে গ্রেফতার দেখানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পালকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host