1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন যাবত ৪/৫ টি জুয়ার আসর চলছিলো।

উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে। জুয়ার পাশাপাশি মাদক সেবন করা হতো। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় উক্ত জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম ।

এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ও পালিয়ে যাওয়ার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, ভূরুঙ্গামারী বাগভান্ডার এলাকার মোঃ ময়নাল হক (৬৫),মোঃ মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার মোঃ গাজীউর রহমান(৪৭) ও বাগভান্ডার এলাকার মোঃ নজরুল ইসলাম (৪১)।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৪ জন জুয়াড়ি কে জুয়া খেলা অবস্থায় হতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host