1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কুড়িগ্রামে শিশুদের বিনোদনের নতুন দুয়ার, দ্রুত উদ্বোধনের উদ্যোগ। - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রামে শিশুদের বিনোদনের নতুন দুয়ার, দ্রুত উদ্বোধনের উদ্যোগ।

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত
কুড়িগ্রামে শিশুদের বিনোদন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  বিনোদনের পর্যাপ্ত সুযোগ না থাকা কুড়িগ্রাম শহরের শিশুদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জেলা পরিষদের উদ্যোগে নির্মিত আধুনিক শিশুপার্কটির নির্মাণকাজ শেষ পর্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তরের আবেদন করলেই পরিদর্শন শেষে দ্রুত পার্কটি উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পরিষদ।

শহরের ডায়াবেটিস হাসপাতালসংলগ্ন জেলা পরিষদের নিজস্ব ৭৩ শতাংশ জমিতে ২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পার্কটি। ২০২২-২৩ অর্থবছরে টেন্ডার আহ্বানের পর শুরু হওয়া প্রকল্পটির কাজ এখন প্রায় শেষ। আগামী ৩০ অক্টোবর ২০২৬ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের কথা বিবেচনায় পার্কটিতে রাখা হয়েছে মিনি ইলেকট্রিক ট্রেন, মেরি-গো-রাউন্ড, জেড কোস্টার, ওয়ান্ডার হুইল, বাউন্সিং রাইড, সুইং চেয়ার, অ্যাডভান্সার কার, শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন আকর্ষণীয় ব্যবস্থা। রয়েছে সোলার স্ট্রিট লাইট, অভ্যন্তরীণ রাস্তা ও শিশুদের উপযোগী বিভিন্ন নান্দনিক আয়োজন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ নুরুজ্জামান বলেন, “পার্কটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করছি ৩০ অক্টোবরের আগেই হস্তান্তর করতে পারবো।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, হস্তান্তরের আবেদন এখনো পাওয়া যায়নি। আবেদন পাওয়ার পর এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের প্রতিবেদন নেওয়া হবে। সব কাজ সম্পন্ন ও প্রতিবেদন সন্তোষজনক হলে দ্রুত উদ্বোধনের ব্যবস্থা করা হবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, “কুড়িগ্রামে অন্য কোনো পার্ক না থাকায় শিশুপার্কটি দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গেও কথা বলছি। হস্তান্তর ও পরিদর্শন প্রক্রিয়া শেষ করে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই পার্কটি জেলাবাসীর জন্য উন্মুক্ত করা হবে।”

জেলাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের নির্মাণপ্রক্রিয়া শেষে আর যেন উদ্বোধন বা হস্তান্তরের জটিলতায় পার্কটি পড়ে না থাকে। দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে শিশুদের জন্য পার্কটি উন্মুক্ত করা হলে কুড়িগ্রাম শহরে তৈরি হবে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি বিনোদনকেন্দ্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host