
কুড়িগ্রাম প্রতিনিধি: জনগণের অভিযোগ, মতামত ও প্রত্যাশার কথা সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসন জানায়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, কার্যকর ও জবাবদিহিমূলকভাবে পৌঁছে দিতে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।
জেলা প্রশাসন, কুড়িগ্রাম জানিয়েছে, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে এবং জনগণের প্রত্যাশা পূরণে এ ধরনের গণশুনানি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply