1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
‘কুড়িগ্রাম এক্সপ্রেস চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার গ্রেপ্তার ১ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

‘কুড়িগ্রাম এক্সপ্রেস চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ ফোনে উদ্ধার গ্রেপ্তার ১

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ভুক্তভোগীর ফোন পাওয়ার পর পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় ট্রেনের এক ক্যান্টিনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে চলন্ত ট্রেন থেকে কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯ নম্বরে ফোন করেন ৪৪ বছর বয়সী ওই নারী। তিনি অভিযোগ করেন, ট্রেনের মধ্যে তাঁকে তিনজন মিলে ধর্ষণ করেছেন।

৯৯৯ কর্তৃপক্ষ ট্রেনটির অবস্থান শনাক্ত করে এর পরবর্তী স্টপেজ বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায়। পরে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশনা দেওয়া হয়।

৯৯৯ সূত্র জানায়, ফোনকলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।

ঘটনার বিবরণে জানা যায়, ওই নারী ঢাকা বিমানবন্দর এলাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ভুলবশত তিনি টিকিট ছাড়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। পরে ট্রেনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।

ভুক্তভোগীর অভিযোগ, এরপর ট্রেনের এক ক্যান্টিনকর্মী ও আরও দুজন তাঁকে বসার জায়গা করে দেওয়ার কথা বলে ক্যান্টিনকর্মীদের কক্ষে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশের একটি দল ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনকর্মী আবু বক্কর সিদ্দিক (২২)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host