1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি সেবার মানোন্নয়ন এবং বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ জোরদারের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনিসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের প্রধান এবং অন্যান্য পুলিশ সদস্যরা।

মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের ড্রিল, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ ও পেশাগত প্রস্তুতি পরিদর্শন করা হয়। এ সময় পুলিশ সুপার বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে সর্বোচ্চ মানের সেবা প্রদানের আহ্বান জানান।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে বাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা সুসংহত করা এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host