1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
চিলমারীর দুর্গম চরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, মিলল বিশেষায়িত চিকিৎসাসেবা - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

চিলমারীর দুর্গম চরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, মিলল বিশেষায়িত চিকিৎসাসেবা

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চল ফেইচকার চরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নয়ারহাট ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত নয়ারহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে গাইনি, চর্ম, শিশু ও মেডিসিন কর্নারের মাধ্যমে সেবাপ্রার্থীদের বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি গর্ভবতী মায়েদের ANC ও PNC সেবা, EPI ও HPV টিকাদান, VIA স্ক্রিনিং, যক্ষ্মা (TB) স্ক্রিনিং, উচ্চ রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জেলা প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে গৃহপালিত পশু এবং হাঁস-মুরগির টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হয়।

পরে অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কিশোর-কিশোরী সেমিনারে অংশ নেন। এ সময় সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস শারীরিক সুস্থতার পাশাপাশি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন।

তিনি বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোর-কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য মানসিক স্বাস্থ্য ফোকাল পয়েন্ট নিয়োগসহ কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।

সবশেষে অতিথিরা ফ্রেন্ডশিপ পরিচালিত একটি স্যাটেলাইট হেলথ সেন্টার পরিদর্শন করেন। সেখানে পরিচালিত পুষ্টি ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন তারা। এ সময় অংশগ্রহণকারী মা ও শিশুদের সঙ্গে পুষ্টিকর খাবার তৈরির প্রদর্শনীতেও অংশ নেন অতিথিরা।

স্বাস্থ্য ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আরডিআরএস, ফ্রেন্ডশিপ, ব্র্যাক ও আইসিডিডিআরবিসহ কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host