1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে সরকার - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে সরকার

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগ দেশে আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন ও স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও জানান, বিশেষ করে ব্লু ইকোনমি খাতে ইউরোপের বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি জ্বালানি, তৈরি পোশাক শিল্পসহ একাধিক সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শামা ওবায়েদ বলেন, বিনিয়োগ কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করে না; এটি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে এবং সরকার সেই আগ্রহকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host