1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত  - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত 

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: বন্যার আগাম সতর্কবার্তা দ্রুত ও সহজ উপায়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সতর্কবার্তা পাওয়ার পর করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে আঞ্চলিক বহুঝুঁকি আগাম সতর্কীকরণ ব্যবস্থা (RIMES) এবং অর্থায়ন করছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেবা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফা, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আলম , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে শুধু বন্যা শুরু হওয়ার পর প্রস্তুতি নিলে হবে না; ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো নির্ভরযোগ্য আগাম সতর্কবার্তা পৌঁছানো জরুরি। সতর্কবার্তা পাওয়ার পর মানুষ যাতে নিজের জীবন, পরিবার, গবাদিপশু ও প্রয়োজনীয় সম্পদ রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা কোথা থেকে এবং কীভাবে পাওয়া যাবে, সতর্কবার্তার বিভিন্ন পর্যায়ের অর্থ, সতর্কবার্তা পাওয়ার পর করণীয় এবং স্থানীয়ভাবে তা দ্রুত ছড়িয়ে দেওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host