1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার-ডাল জব্দ, ৬ পাচারকারী আটক - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার-ডাল জব্দ, ৬ পাচারকারী আটক

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :চোরাচালান রোধে পরিচালিত অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার, ছোলা ও বুটের ডালসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার (২৯ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয় এবং এতে থাকা ছয়জন পাচারকারীকে আটক করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host