1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে চায়না রিং জালে আটকা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বন বিভাগের উদ্ধার - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে চায়না রিং জালে আটকা পড়ল ১০ ফুট লম্বা অজগর, বন বিভাগের উদ্ধার

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর বুড়াবুড়ি ইউনিয়নের কিশামতফুল বাড়ী মৌজায় নদীতে পাতা চায়না রিং জালে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই)। স্থানীয় জেলে খাদেমুল ইসলাম, পিতা- সামছুল হক জানান, তিনি প্রতিদিনের মতো নদীতে জাল পেতে মাছ ধরছিলেন। পরে জাল তুলতে গিয়ে হঠাৎ দেখতে পান বিশাল আকৃতির একটি সাপ জালে আটকে আছে।

তিনি বলেন, প্রথমে ভয় পেয়ে যাই। পরে বুঝতে পারি এটি একটি অজগর। সাপটি প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা হবে। এরপর বন বিভাগে খবর দিই।

খবর পেয়ে উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে।

বন বিভাগ জানায়, উদ্ধার করা অজগরটি সুস্থ থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। একই সঙ্গে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host