শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দির প্রাঙ্গণে সিসি ক্যামেরা বিতরণ করা হয়।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মন্দির প্রাঙ্গণ সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। ফলে মন্দিরে আগত ভক্ত, দর্শনার্থী এবং মন্দিরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশেষ করে পূজা-পার্বণ ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে মন্দিরে ভক্ত-দর্শনার্থীর সমাগম বাড়ে। এ সময় সার্বক্ষণিক নজরদারি থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং কোনো ঘটনা ঘটলে তা শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবির কাজল বলেন, “শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরটি উলিপুরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মন্দিরের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছি। মন্দিরটি যেন সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকে, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”
মন্দির সংশ্লিষ্টরা জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply