1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুর শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুর শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত
Oplus_16908288

নিজ উদ্যোগে সিসি ক্যামেরা দিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবির কাজল


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফিরোজ কবির কাজল নিজ উদ্যোগে মন্দিরটিতে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেন।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দির প্রাঙ্গণে সিসি ক্যামেরা বিতরণ করা হয়।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মন্দির প্রাঙ্গণ সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। ফলে মন্দিরে আগত ভক্ত, দর্শনার্থী এবং মন্দিরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ করে পূজা-পার্বণ ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে মন্দিরে ভক্ত-দর্শনার্থীর সমাগম বাড়ে। এ সময় সার্বক্ষণিক নজরদারি থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং কোনো ঘটনা ঘটলে তা শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ কবির কাজল বলেন, “শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরটি উলিপুরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মন্দিরের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছি। মন্দিরটি যেন সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকে, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”

মন্দির সংশ্লিষ্টরা জানান, সিসি ক্যামেরা স্থাপনের ফলে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host