1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
লালমনিরহাটের আদিতমারী থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব ১৩ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

লালমনিরহাটের আদিতমারী থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব ১৩

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

 

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 লালমনিরহাটের আদিতমারীর তালুক হরিদাস এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর।

 

 বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান পরিচালনা করে।  অভিযানকালে ঐ গ্রামের পলাতক আসামি মো. শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশী করে বাড়ির গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে।

 

 প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এ ঘটনায় আরেক অভিযুক্ত মো. শাহিন আলম পলাতক রয়েছেন।

 

 উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host