
কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃতি সন্তান ও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি গ্রেড-২ পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আব্দুল খালেকের এ নিয়োগে উলিপুরবাসীসহ তাঁর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তিনি নতুন দায়িত্বে দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পখাতের উন্নয়ন ও করপোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply